সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে মাভাবিপ্রবি ইএসআরএম বিভাগের কর্মশালা

  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৮১৩ বার দেখা হয়েছে।

মাভাবিপ্রবি প্রতিবেদক : বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে মাটির উর্বরতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের গবেষণার ফলাফল মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে হাতে কলমে শিক্ষাদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল গ্রামের দারুল উলূম শামসুল আলম মাদ্রাসা প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ধলেশ্বরী নদীর তীরবর্তী বেগুনটাল গ্রামের কৃষি জমি বেলে মাটি ও লবণাক্ত, যাতে জৈব উপাদান কম। কর্মশালায় রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করে কিভাবে বেলে ও লবণাক্ত জমির উর্বরতা বৃদ্ধি করা যায় তা হাতে কলমে শেখানো হয়।

কর্মশালায় এনভায়রনমেন্টাল এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম-আল-মামুন আবাদী জমিতে কৃষকদের হাতে কলমে শিক্ষা দেন। এসময় বিভাগের প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme