সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বৃহস্পতিবার টাঙ্গাইলে হিফ্জুল কুরআন প্রতিযোগিতা

  • আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৯৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার ২৫তম জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শহরের বিশ্বাস বেতকা আমিন বাজার সংলগ্ন জামিয়া আবুবকর সিদ্দীক রা. মাদ্রাসায় এ প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ধুলেরচর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আজিজ।

আরো উপস্থিত থাকবেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুজ্জামান, টাঙ্গাইল জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ গোরস্তানের শাকুল হাদিস মুফতি আশরাফুজ্জামান কাসেমী, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা হাফেজ ইসমাইল হোসেন, বাজিতপুর মাদ্রাসার মুহতামিম মুফতি শামসুল হক কাসেমী, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্ঠা হাফেজ মাহ্ফুজুল হক ও হাফেজ মোজ্জাম্মেল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সবাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
পরে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme