সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভালো দামের আশায় ঢাকার হাটে উঠবে ‘টাঙ্গাইলের বস’

  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক মো. শফিকুল ইসলাম কোরবানীর হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছে ‘টাঙ্গাইলের বস’ নামের একটি ষাঁড় গরু। কালো রঙ্গের প্রায় ৯ ফুট লম্বা সাড়ে ৪ বছর বয়সের ষাঁড়টির ওজন প্রায় ৪০ মন। ভালো দামের আশায় গরুটির মালিক রাজধানী ঢাকার কয়েকটি হাটে তুলবেন বলে জানিয়েছেন।

কৃষক শফিকুল ইসলাম জানান, ‘টাঙ্গাইলের বস’ নামের ষাঁড়টি তার গোয়ালে সাড়ে চার বছর আগে জন্ম নেয়। এরআগে আরও তিনটি ষাঁড় লালন পালন করে কোরবানির ঈদে বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। তাই এবছরও ‘টাঙ্গাইলের বস’ নামের একটি বিশাল আকৃতির ষাঁড় কোরবানীর জন্য প্রস্তুত করেছি। টাঙ্গাইলে তেমন ভালো দাম না পাওয়ায় ঢাকার হাটে তোলার চিন্তা করেছি। নিরোগ বাহামা শংকর জাতের টাঙ্গাইলের বসকে বাড়ি থেকে কেউ কিনে নিলে ১০ লাখ টাকায় বিক্রি করবো। আর হাটে উঠালে বাজার অনুযায়ী দামেই ষাড়টি বিক্রি করবো। তিনি আরো জানান, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে ষাড়ের ছবি ও বিবরণ নিয়ে অনলাইনে ছবিটি আপলোড করা হয়েছে। প্রতিদিনই স্থানীয় লোকজন ষাঁড়টি দেখতে তার বাড়িতে ভিড় করলেও এখন পর্যন্ত কেউ ‘টাঙ্গাইলের বস’কে কিনতে আসেনি। বাধ্য হয়ে টাঙ্গাইলের বসকে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামি রোববার (১৮ জুলাই) ষাঁড়টিকে তিনি ঢাকার গাবতলী হাটে উঠানোর চেষ্টা করবো।

কৃষক শফিকুল ইসলাম জানান, তার গোয়ালে এখনও ১৩টি গরু রয়েছে। এরমধ্যে টাঙ্গাইলের বস সহ ৪টি ষাড়, ২টি বকনা বাছুর, ১টি ষাড় বাছুর এবং ৬টি গাভি রয়েছে। টাঙ্গাইলের বসকে তিনি খর, ভুষি, পায়রা, ছোলা, তরল গুড় খাইয়ে বড় করেছেন। নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে শুকনো কাপড় দিয়ে শরীর মুছে দেন। থাকার গোয়ালে ফ্যান লাগিয়ে দিয়েছেন। তিনি আরও জানান, পরিবারের অন্য সদস্যদের যেভাবে যত্ন নেওয়া হয়, একইভাবে পরম যত্নে গরুটির লালন পালন করেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme