সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ভাসানী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের বিরুদ্ধে ছাত্রলীগের ক্যাম্পেইন

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের বিরুদ্ধে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার সকালে ছাত্রলীগ নেতা মানিক শীল ও তার সহযোগীদের উদ্যোগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ক্যাম্পেইন করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন পেইজ ও গ্রুপে র‌্যাগিং নিয়ে লোমহর্ষক ঘটনার কথা জানার পর থেকেই ছাত্রলীগের উদ্যোগে তিনদিন যাবৎ এ ক্যাম্পেইন করা হচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, ১ম বর্ষ ১ম সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তির ৩ মাস পেড়িয়ে গেলেও তাদের মাঝে র‌্যাগিং আতঙ্ক বিরাজ করছে। মূলত অসুস্থ মস্তিস্কের কিছু ইমিডিয়েট সিনিয়রদের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনায় বিশ^বিদ্যালয় পরিবারের সকল সদস্য ক্ষুদ্ধ। এই র‌্যাগিং ভীতি বিশ^বিদ্যালয় থেকে দুর করতে হবে। এ ক্যাম্পাস ১ম বর্ষের শিক্ষার্থীদেরও, তাদেরও নিজেদের ক্যাম্পাসে বিচরণের অধিকার আছে। এরপর পরে আর কোন র‌্যাগিং এর ঘটনা ঘটলে আমরা ছাত্রলীগসহ বিশ^বিদ্যালয় পরিবারের সকল সদস্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme