সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ৭৭ কোটি ৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৯০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরে ৭৭ কোটি ০৫ লক্ষ টাকার বাজেট অনুমোদিত হয়েছে।

বিগত ২০২০-২০২১ অর্থবছরে বাজেট ছিল ৭০ কোটি ৫১ লক্ষ টাকা। এ বছর বাজেট বৃদ্ধি পেয়েছে ৮.৫৩% অর্থাৎ ৬ কোটি ৫৪ লক্ষ টাকা বেশি।

এবার বাজেটের আকার এবং বরাদ্দও সবচেয়ে বেড়েছে গবেষণা খাতে। গত বছর গবেষণা খাতে বরাদ্দ ছিলো মোট ৮০ লক্ষ টাকা। যা এবারের অর্থ বছরে ১০ লক্ষ টাকা বেড়ে হয়েছে ৯০ লক্ষ টাকা।

বাজেটের ৬৮ কোটি ০৫ লাখ টাকা দিবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।

বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন ও ভাতা ৫১ কোটি ৩৪ লক্ষ টাকা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পন্য ও সেবা খাতে সহায়তা বাবদ ও যন্ত্রপাতি অনুদান খাতে বরাদ্দ যথাক্রমে ১৭ কোটি ৩৯ লাখ টাকা এবং ২ কোটি ১১ লাখ টাকা।

অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এ বাজেট অনুমোদিত হয়।

অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের সংশোধিত এবং ২০২১-২২ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন হিসাব বিভাগের পরিচালক একেএসএম তোফাজ্জল হক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme