সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাসানী বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া শিক্ষার্থীদের বাসে করে বাড়ি পৌছে দিচ্ছে কর্তৃপক্ষ

  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৯৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিম্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের নিজস্ব বাসে নিজ নিজ জেলায় পৌছে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১ম ধাপে আজ সোমবার সকালে ৬টি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই কাজে সহযোগিতা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সেমিস্টার পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের নিজ বাড়ি পৌছে দেয়ার লক্ষ্যে ১২ ও ১৩ জুলাই ২ ধাপে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাসে করে পৌছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ১ম ধাপে সোমবার সকালে টাঙ্গাইল থেকে ঢাকা, টাঙ্গাইল থেকে ফেনি, টাঙ্গাইল থেকে মৌলভিবাজার, টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকে শেরপুরের উদ্দেশ্যে ৬ টি বাস ছেড়ে যায়।
আগামীকাল মঙ্গলবার ২য় ধাপে ক্যাম্পাস থেকে টাঙ্গাইল থেকে রংপুর, টাঙ্গাইল থেকে চাপাইনবাবগঞ্জ ও অন্যান্য জেলায় আরও ২/৩ টি বাসে আটকে পড়া শিক্ষার্থীদের পৌছে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme