সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে ছাত্রলীগের লিখিত আবেদন

  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া, হল ও বাস ফি মওকুফ এবং নিরাপত্তা জোরদারে আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর এক লিখিত আবেদনে সব শিক্ষার্থীর পক্ষে এসব দাবি জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও ছাত্রলীগ নেতা মানিক শীল।

লিখিত আবেদনে বলা হয়, করোনা মহামারির কারণে দীর্ঘ দিন যাবত বিশ্বাবদ্যালয় বন্ধ রয়েছে। বর্তমানে সংক্রমণ হ্রাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করেছে। তারাও চান অতিদ্রুত স্বাস্থ্যবিধি মেনে তাদের আবাসিক হল ও শিক্ষা কার্যক্রম চালু করা হোক।

শিক্ষার্থীদের অনেক পরিবারই আর্থিক দুরাবস্থায় জীবন অতিবাহিত করছে। তাছাড়া দীর্ঘ দিন বন্ধ থাকায় স্থানীয়দের ক্যাম্পাস প্রাঙ্গণে রাতের অন্ধকার ও দিনের বেলায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে দেখা যায়। এই অবস্থায় লাইটিং ও নিরাপত্তা জোরদার করার দাবি জানান তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme