সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২০
  • ৭১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বিলচাপড়া গ্রামের চান মাহমুদের ছেলে খাজা নাজিম উদ্দিন তালুকদার (৭৪)-এর মৃত্যু হয়েছে।

সোমবার (১জুন ) ভোররাতেই  তিনি মারা যান।  প্রশাসনের হস্তক্ষেপে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় জানাজার নামায শেষে বিলচাপড়া কবর স্থানে সোমবার দুপুরে দাফন করা হয়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু জানান, মৃত ব্যক্তি ঢাকায় শ্যামলী পিসি কালচারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিল। সেখানে কর্মরত অবস্থায় সর্দিকাশি ও জ্বরে ভুগছিলেন।

রোববার সে বাড়িতে আসতে চাইলে তার স্বজনরা ঢাকায় ডাক্তার দেখাতে পরামর্শ দেয় এবং বাড়ি আসতে নিষেধ করা হয়। কিন্তু সে কোন ডাক্তার না দেখিয়ে নিজেই ফার্মেসী থেকে ঔষধ কিনে খান।

রবিবার অসুস্থতা বোধ করলে রাতে একটি প্রাইভেট কার ভাড়া করে বাড়ি আসেন এবং একটি ঘরে একাই ঘুমোতে যায়। ভোরবেলা তিনি মারা যান। তার দাফনে স্থানীয়রা বাঁধা দিলে প্রসাশনের ‌সহযোগিতা দাফন সম্পন্ন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন,  ভূঞাপুর থানা পুলিশ,  উপজেলা প্রশাসন, স্বাস্থ্যকর্মী,ইসলামী ফাউন্ডেশন মিলে মৃত ব্যাক্তির লাশ দাফন সম্পন্ন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme