সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩২ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর : চাদার দাবিতে দৈনিক ‘ঢাকা টাইমস’ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস ২৪ ডট কম ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ভূঞাপুর উপজেলার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৫ই নভেম্বর) সকাল ১০টায়  উপজেলা চত্ত্বরে এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি সহ দৈনিক সংবাদের  সংবাদদাতা।

এসময় বক্তারা আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে যারা এই হুমকির ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

বক্তারা আরো বলেন, তাদের কাছে অস্ত্র আছে জন্য অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিতে পারে কিন্তু সাংবাদিকদের অস্ত্র তার কলমকে হুমকির মাধ্যমে থামিয়ে রাখা যাবে না বলেও উল্লেখ করেন তারা।

উল্লেখ্য, শনিবার দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে আরিফুর রহমান দোলনকে ফোন করে টাকা চাওয়া হয়। এসময় একটি অপরিচিত নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে চাঁদা দাবি করে।

টাকা দ্রুত সময়ে না পাঠালে এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয় শীর্ষ সন্ত্রাসী পরিচয়দানকারী শাহাদাত। দুই দিনের মাথায় সোমবার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে আবার তাকে ফোন করে টাকা দাবি করা হয়। টাকা না পেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ঢাকা টাইমস সম্পাদক রমনা মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme