সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মওলানা ভাসানীর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটেভাসানী পরিষদ ও ন্যাপ ভাসানীর পক্ষ থেকে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় ন্যাপ ভাসানী ও খোদাই খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী, ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আজাদ খান ভাসানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪-৬ এপ্রিল পাকিস্থানি হানাদার আর তাদের এদেশীয় দোসররা মিলে টাঙ্গাইলের সন্তোষ এবং বিন্যাফৈরে মওলানা ভাসানীর বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। ১৫-১৬ এপ্রিল তিনি ধলেশ্বরী-যমুনা হয়ে ভারতে প্রবেশ করেন। ভারতে বসেই তিনি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ব্যাপক ভূমিকা রাখেন। প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme