সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয় শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৬৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু করেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা খাদ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার ১২ মে দুপুরে মধুপুর উপজেলা খাদ্য গুদাম এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা সারমিন জানান, চলতি বোরো মৌসুমে মধুপুরে ২৭টাকা কেজি দরে ধান ও ৪০টাকা কেজি দরে চাল ক্রয় করা হবে। এই মৌসুমে এক হাজার ৮শ মেট্রিক টন ধান ও ৬ হাজার ৬০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

কৃষক খোরশেদ আলমের নিকট থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে মধুপুরের ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।

ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমীন, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মনিজা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ি এডভোকেট সালাহউদ্দিন সেলিম, কৃষক রহুল আমিন মিল মালিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme