সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মহানবীকে কটূক্তির প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ

  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লী শাখার মিডিয়া সেল প্রধান নবীন কুমার সিন্দাল কর্তৃক রাসুলে কারীম (সাঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা রাযিঃ এর শানে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ জুন বাদ জুমা গোপালপুর তৌহিদী জনতার ব্যানারে থানা সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা মুফতী নাজির সিদ্দিকীর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কোনাবাড়ী মসজিদের ইমাম মুফতী হুমায়ুন কবির, কাজীবাড়ি মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, ডাকবাংলো মাসজিদের ইমাম হাফেজ মাওলানা নূরু উদ্দীন, শিক্ষক মনিরুল ইসলাম পিন্টু প্রমুখ।

মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন গোপালপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাকের আহম্মেদ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মনে করি ভারতের কোনো একক গোষ্ঠী মহানবী (সাঃ) কে কটূক্তি করেনি। বরং এখানে ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এ ধরণের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী আচরণ করেই যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শান্তির দাবি করছি। একইসাথে অসাম্প্রদায়িকতা বজায় রেখে ভারতে মুসলিমদের শান্তি-শৃঙ্খলভাবে বসবাস করার আহবানও জানান তারা। এ সময় বক্তারা আরো বলেন, ভারত সরকারকে বিজেপির এমন কটুক্তিকারী নেতাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানাই। পাশাপাশি সকল মুসলমানদের ভারতীয় পণ্য বর্জনের অনুরোধ করেন তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme