সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাছ ধরে বাড়ী ফেরা হলো না স্বামী-স্ত্রীর

  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৭২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সকালে মাছ ধরতে যান স্বামী-স্ত্রীর। মাছ ধরার শেষে বাড়ী ফেরার পথে আকিজ গ্রুপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন।

বুধবার (২৮ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাস ষ্ট্যান্ডের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন, উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)। এ হৃদয় বিদারক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হেলাল উদ্দিন ও তার স্ত্রী সুন্দরী বেগম তাদের বাড়ীর পাশে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ী ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্বামী-স্ত্রীকে জামালপুরগামী আকিজ গ্রুপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-১২৬২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যান উদ্ধার করে ধনবাড়ী থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme