সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আনন্দ মিছিল ও মিষ্টিমুখ কর্মসূচি পালন করা হয়।

দীর্ঘ চার বছর অতিক্রান্ত হওয়ার পর কমিটি বিলুপ্ত করায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ পরস্পরকে মিষ্টিমুখ করান।

বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। ২০১৭ সালের ৭ নভেম্বর পূর্ববর্তী কমিটি গঠনের দীর্ঘ চার পর এ কমিটি বিলুপ্ত করা হল।

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাখার নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মাভাবিপ্রবির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল, শেখ আরজু, সদস্য রহিমা আক্তার মুক্তি কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বশরীর উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme