সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে সেমিনার

  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৭১ বার দেখা হয়েছে।

মাভাবিপ্রবি প্রতিবেদক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ৪ জুন শনিবার বিভাগের সেমিনার কক্ষে “Semiparametric Quantile Regression” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সেমিনারের প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টি ও বিতরণের জায়গা। এখানে গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা হয় এবং সেমিনারের মাধ্যমে সেই জ্ঞান বিতরণ করা হয়।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. ধনেশ্বর চন্দ্র সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল। সেমিনারে পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme