সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে প্রতিবন্ধী কোটার জন্য স্মারকলিপি প্রদান

  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২১-২০২২ সেশনে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী জোনায়েত খান নামে এক শিক্ষার্থী। বুধবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে সকল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের পক্ষে জোনায়েত খান স্মারকলিপি প্রদান করে।

জোনায়েত খান তার লিখিত আবেদনে জানান, সে একজন শারীরিক প্রতিবন্ধী, তার প্রতিবন্ধী আইডি নং:৪২০৮৭০৫৭৬৬-০৪,গুচ্ছ ভর্তি পরীক্ষায় রোল নং: ১৮৯২৬৬ এবং পরীক্ষার ফল: ৫১.৭৫। বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা বিদ্যমান রয়েছে কিন্তু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন প্রতিবন্ধী কোটা বিদ্যমান নেই।

এ বিষয়ে জোনায়েত খান বলেন, আমি সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ আবেদন করেছি। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা চালু করলে টাঙ্গাইলসহ আশ-পাশের জেলার প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপকৃত হবে।
ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কোটা চালু রয়েছে কিন্তু প্রতিবন্ধী কোটা চালু নেই। আমাদের বিশ^বিদ্যালয়েও প্রতিবন্ধী কোটা থাকা উচিত বলে মনে করি। জোনায়েত খানের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল এমনিতেই ভাল, সে অনায়াসেই কোন না কোন গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাল বিষয়ে ভর্তি হতে পারবে বলে মনে করি। সে অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যে আবেদন করেছে সে কারণে তাকে সাধুবাদ জানাই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme