সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

মাভাবিপ্রবিতে শেখ রাসেল দিবস পালিত

  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকীতে ‘শেখ রাসেল দিবস’ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধানদের নিয়ে শেখ রাসেল হলের সম্মূখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবাদের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সকাল ১০ টা ৪৫ মিনিটে ক্যাম্পাস্থ অধিগ্রহণকৃত ভুমিতে বৃক্ষ রোপণ করা হয়। সন্ধ্যা ৭ টায় ভার্চূয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দুপুরে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ১২তলা একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়। সকল কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme