সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী‘শিক্ষা সমাপনী উৎসব’ শুরু

  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৫৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “সময়ের বেড়াজালে ছিলাম মোরা বন্দি, আজ এই শুভক্ষনে করেছি মোদের সন্ধি” স্লোগানকে সামনে রেখে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের (সন্ধি-১৩) শিক্ষার্থীদের তিন দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব’ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ৭ ডিসেম্বর দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন।

এরপর শিক্ষা সমাপনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শিক্ষার্থী বাবু কিশোর দেবের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট,শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

তিন দিনব্যাপী উৎসবের ১ম দিন আনন্দ শোভাযাত্রা, রংখেলা, ফটো সেশন, ফানুস উড়ানো ও আতশবাজি এবং ৮ ডিসেম্বর বৃক্ষরোপন ও সকল বিভাগের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং৯ ডিসেম্বর কনসার্টের আয়োজন করা হয়। র‌্যাগ ডে উপলক্ষে শিক্ষার্থীরা সারাদিনই ক্যাম্পাসে রংখেলা, আনন্দ উচ্ছাস ও হৈ-হুল্লর মেতে থাকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme