সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. শাহীন ও সাধারন সম্পাদক নাজমুল

  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৭৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদে শিক্ষক সমিতির তিন বারের সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যকরী সদস্য, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও রুয়েট ছাত্রলীগ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনকে সভাপতি এবং হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: নাজমুল ইসলামকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ডা. এস. এ মালেক স্বাক্ষরিত ’বঙ্গবন্ধু পরিষদ’ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দেয়া হয়।

নব-গঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন বলেন, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ড. এস. এ মালেক স্যারকে। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নব-গঠিত বঙ্গবন্ধু পরিষদ মাভাবিপ্রবি শাখার সকল সদস্য কাধে কাধে মিলিয়ে কাজ করে যাবে। বঙ্গবন্ধু পরিষদ মাভাবিপ্রবি শাখাকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

নব-গঠিত কমিটির সাধারন সম্পাদক মো: নাজমুল ইসলাম বলেন, কৃতজ্ঞতা জানাই জননেত্রী শেখ হাসিনা ও ড.এস এ মালেক স্যারকে। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে সদা সচেষ্ট থাকব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme