মাভাবিপ্রবি বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সাযেন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘শুধুমাত্র একটি পৃথিবী’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে ১ম একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক, বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আল মামুন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হকসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme