সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাস্ক না পরায় গোপালপুরে ১৩ জনকে অর্থদণ্ড

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১০২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণরোধে মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকাল ৫ টায় পৌর শহরের বাসস্ট্যান্ড, সূতীবাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইয়াসমিন সীমা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক। তিনি জানান- ‘করোনারোধে মঙ্গলবার বিকালে পৌর শহরের বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে। এসময় মাস্ক না পড়ার অপরাধে ১৩ জনকে মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্কও বিতরণ করা হয়। আরও জানান, এ ধরণের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme