সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে করোনায় গৃহবধূর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১০৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় আক্রান্ত হয়ে মিনু সাহা (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) রাত দুইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিনু মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারের ব্যবসায়ী পাকুল্যা গ্রামের গোপাল সাহার স্ত্রী।

তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পাকুল্যা বাজারের ব্যবসায়ী তপন সেট জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মির্জাপুরে গত বছর ৮ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ২ হাজার ৯০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৯৮ জন শনাক্ত হয়। সর্বশেষ গত ১০ মার্চ চারজনের করোনা শনাক্ত হয়।

উপজেলায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকার বিভিন্ন হাসপাতালে শনাক্ত হওয়া মির্জাপুরের আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। গত ছয়দিনে আমাদের নতুন করে কেউ নমুনা দেয়নি। অন্যত্র মৃত্যুর হিসাব আমাদের এখানে তালিকায় অন্তর্ভুক্ত হয় না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme