সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর তিন প্রতিষ্ঠানের জরিমানা

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৮৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হকের নেতৃত্বে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর উপজেলার বহুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এসময় কোর্টবহুরিয়া এলাকায় অবস্থিত মহেড়া পেপার মিলকে এক লাখ টাকা এবং দুটি ইটভাটার মালিককে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেন।

সূত্র জানান, উপজেলার কোর্ট বহুরিয়া এলাকায় স্থাপিত মহেড়া পেপার মিল কর্তৃপক্ষ সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে কারখানাটির বর্জ্য লৌহজং নদীতে ফেলে পানি দুষিত করে আসছিলেন।

এছাড়া অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে ওই এলাকায় মেসার্স কালাম ব্রিক্স ও হাবিব ব্রিক্সকে অভিযান চালিয়ে এক লাখ করে ভাটা দুটি থেকে দুই লাখ টাকা জরিমানা করেন। এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈনুল হক জানান, মহেড়া পেপার মিলটি বর্জ্য শোধন না করেই তা নদীতে ফেলছিল। এছাড়া সরকারি নিয়ম অমান্য করে ইটভাটা দুটি কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিল। এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme