সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রম উদ্বোধন করলেন পৌর মেয়র

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল পৌরসভা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানে টাঙ্গাইল পৌর এলাকায় রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

মঙ্গলবার ১৭ জানুয়ারী রাত সাড়ে ৯ টায় শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, কাউন্সিলর উল্কা বেগম, টাঙ্গাইল জেলা হরিজন ক্লিনার্স (ঝাড়–দার) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ হরিজন সহ অন্যান্যরা।

এ সময় মেয়র বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো পৌরবাসীর জন্য প্রতিটি সকাল হবে একটি পরিস্কার পরিচ্ছন্ন নগরী। ময়লা-আবর্জনা, ধুলা-বালুমুক্ত শহর গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। দিনের বেলায় পরিস্কার করা হলে জন সাধারণের দুর্ভোগ পোহাতে হয়। সেই দুর্ভোগ লাঘবে রাতের বেলায় পরিস্কার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন থেকে প্রতিদিন রাতে পৌর এলাকার প্রতিটি সড়ক পরিস্কার করা হবে। এতে দিনের বেলায় যানবাহন ও মানুষের চলাচলে কোন দুর্ভোগ পোহাতে হবে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme