সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রোটারি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক
রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি’র উদ্যোগে রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও টাঙ্গাইল সিটির সার্বিক সহযোগিতায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৭ ডিসেম্বর রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা রামপাল গ্রামে আব্দুস সোবহানের বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রসিডেন্ট রোটারিয়ান ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি’র চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ কামরুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় প্রজেক্ট চেয়ারম্যান ছিলেন রোটারিয়ান আবিদা সুলতানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবলু মিয়া লাবু, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সাধারণ সম্পাদক রোটা‌রিয়ান মোঃ আতাউর রহমান খান রিপন ও রোটারিয়ান মোঃ সামছুল আলম শিবলী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme