সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ফেরিওয়ালার ৩ মাসের কারাদণ্ড

  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৫১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ইব্রাহিম (২৫) নামে এক ফেরিওয়ালাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এ আদেশ দেন।

ইব্রাহিম শহরের আদালতপাড়া এলাকার আব্দুল কাদের খানের ছেলে। তিনি শহরে ফেরি করে এলইডি বৈদ্যুতিক ভাল্ব বিক্রি করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম জানান, বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠে পড়ে ইব্রাহিম। এসময় বাসে থাকা অন্যান্যরাও তাকে শিক্ষার্থী মনে করে বাসের সিটে বসতে দেন। কিছুক্ষণ পরেই ইব্রাহিম বাসে থাকা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে শুরু করে। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। সন্ধ্যায় ইব্রাহিম উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme