সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ১০৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে ঢেলী করটিয়ার এলাকাবাসী।

শুক্রবার (৫ মার্চ) সকালে করটিয়া বাজারে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

এ সময় উত্তেজিত এলাকাবাসী ও হামলার স্বীকার হিমেলের স্বজনরা করটিয়া -টাঙ্গাইল সড়কটি ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন ।

পরে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু ও টাঙ্গাইল সদর থানার ওসি অপারেশন মো. সাদিকুর রহমান ঘটনাস্থলে এসে দাবী আদায়ের বিষয়টি আশ্বস্ত করলে সড়ক অবরোধ তুলে নিয়ে শান্তিপুর্ন মানববন্ধন করেন এলাকাবাসী ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা, মো. সেলিম মিয়া,কামাল ভুঁইয়া, আলী হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (২ মার্চ) সদর উপজেলার ঢেলী করটিয়ার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান (বীর বিক্রমের) নাতি মো.শাহাদাত খানের ছেলে শুভ (১৮) ও তার বাহামভুক্ত দলবল নিয়ে একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হিমেল (১৮) কে নৃশংসভাবে কুপিয়ে আহত করে।

এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিমা রাণী বলেন, ইতোমধ্যে অভিযুক্ত ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme