সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শ্রমিক দিবসে কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় শ্রমিক নিহত।। আহত পাঁচ

  • আপডেট : বুধবার, ১ মে, ২০১৯
  • ১০৯৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : শ্রমিক দিবসে কর্মস্থলে কাজ করতে যাওয়ার সময় কালিহাতীতে ট্রাকের পিছনে সিএনজি ধাক্কায় কমল (২৫) নামের ধান কাটার শ্রমিক নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

আহতদের ঢাকা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক।

নিহত কমল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গড়ধর্মপাল রাধাপাড়া গ্রামের মতিলাল পালের ছেলে)।

আহতরা হলো- একই গ্রামের নিহতের চাচা অবিনাশ ওরফে কালটু, জব্বারের দুই ছেলে সাইদ ও লিটন, সবীন রায়ের দুই ছেলে প্রবীর ও প্রতাপ ও সিএনজি চালক কালিহাতী উপজেলার এলেঙ্গা গ্রামের চান্দে ড্রাইভারের ছেলে আজিজুল।

বুধবার (১ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহাব জানান, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গড়ধর্মপাল রাধাপাড়া গ্রামের ৬ জন মৌসুমী ধান কাটার শ্রমিক সখিপুর উপজেলার গোহাইলবাড়ী গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক এস.এম আব্দুর রবের কৃষি জমিতে ধান কাটার উদ্দেশ্যে এলেঙ্গা থেকে সিএনজি যোগে রওনা হয়।

পথিমধ্যে কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন সড়কে পৌছালে পাথর ভর্তি দাড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কমল (২৫) কে মৃত ঘোষনা করেন।

বাকী আহত ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

অপর আহত ৪ জনকে স্বজনরা চিকিৎসার সুবিধার্থে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme