সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে চোরাইকাঠ সহ ২টি ট্রাক জব্দ

  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৫৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদি প্রতিবেদক সখিপুর: সখিপুর সংরক্ষিত বনাঞ্চল থেকে দীর্ঘদিন যাবৎ চোরাই কাঠ ব্যবসায়ীরা মূল্যবান শাল-গজারি ক’পিচ বল্লী দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক যোগে পাচার করে আসছিল।

সখিপুর-গোড়াই-কালিয়াকৈর-চন্দ্রা সড়কটি নিরাপদ না হওয়ায় বিকল্প পথে চোরাই ব্যবসায়ীরা কাঠ পাচার করে আসছিল।

গোঁপন সংবাদের ভিত্তিতে ঢাকা বন অঞ্চল সংরক্ষক মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ইউসুফ মিয়ার নির্দেশনায় স্টেশন কর্মকর্তা কালিয়াকৈর ফরেস্ট চেক স্টেশন মো.শহিদুল ইসলাম হাওলাদার ফরেস্ট রেঞ্জার এর নেতৃত্বে কালিয়াকৈর ফরেস্ট চেক স্টেশন ও চন্দ্রা বিটের বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম সহ কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি টহল পরিচালনা করে শনিবার রাত ১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী ব্রীজ এলাকা থেকে চোরাই বল্লী কাঠ ভর্তি (ঢাকা মেট্রো ট ২২-২৮৪২ ও ঢকা মেট্রো ট ২২-৩৩২৪) দুইটি ট্রাক জব্দ করে।

একটি ট্রাকের মালিক সখিপুরের আজাহার মাষ্টার উরফে আবু জাহেল ও অপর ট্রাকের মালিক হাজী আতিকুর রহমান রিপন। ট্রাক দুইটি আনলুট করার পর ২৬২পিচ বল্লী পাওয়া যায়।

যার বাজার মূল্য প্রায় ৬লাখ টাকা। কালিয়াকৈর চেক স্টেশন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম হাওলাদার ফরেস্ট রেঞ্জার বলেন, টাঙ্গাইলের চোরাই কাঠ ব্যবসায়ী সিন্ডিকেট দুইটি ট্রাকে অবৈধ বল্লী কাঠ নিয়ে বিকল্প সড়কে টাঙ্গাইল থেকে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ-পাকনা-ফরিদপুর হয়ে মাওয়াঘাট পার হয়ে ঢাকা যাচ্ছিল।

গোঁপন সংবাদের ভিত্তিতে চোরাই কাঠসহ ট্রাক দু’টি জব্দ করতে সক্ষম হয়। ট্রাক দুটি ২৬২পিস বল্লী কালিয়াকৈর চেক স্টেশনের হোফাজতে রয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme