সখীপুরে আইয্যাক মেমোরিয়াল ট্রাস্টের বই বিতরণ ও বৃত্তিপ্রদান

  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর ঃ ‘বই পড়ি প্রজন্ম গড়ি’ স্লোগানে সেলিম আল দীন পাঠাগারের আয়োজনে টাঙ্গাইলের সখীপুরে আইয্যাক মেমোরিয়াল ট্রাস্টের বই বিতরণ ও বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় উপজেলার কচুয়া গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেলিম আল দীন পাঠাগারের প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা।

আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর এইচ খান, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা আ. হালিম মাস্টার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সানি, যুগ্ম সম্পাদক জুয়েল রানা প্রমুখ। এছাড়াও স্কুল শিক্ষক মাইন উদ্দিন, স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ২০জন শিক্ষার্থীদের মাঝে বই ও নগদ অর্থ তোলে দেন অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme