সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ট্রাকের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ২

  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৬৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাকের চাপায় হারুন অর রশীদ (৩৫) নামের সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সড়কে দাঁড়িয়ে থাকা অপর দুই চালক।  রোববার (২৫ জুন) ভোরে সখীপুর পৌর শহরের প্রাণকেন্দ্র মোখতার ফোয়ারা চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশীদ উপজেলার নলুয়া গ্রামের ছোমেদ আলীর ছেলে। আহত অপর দুই অটোচালক হলেন বুলবুল আহমেদ (৫০) ও আবদুল মালেক (৪০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার ভোর ৫টার দিকে সখীপুর পৌর শহরের প্রাণকেন্দ্র মোখতার ফোয়ারা চত্বরে প্রতিদিনের মতো সিএনজিচালিত অটোরিকশাচালকেরা যাত্রীদের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় মধুপুরগামী দ্রুতগতির একটি ট্রাক ওই চত্বরে দাঁড়িয়ে থাকা অটোরিকশাচালক হারুন অর রশীদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা অপর দুই চালক আহত হয়েছেন। এ ঘটনার পর উপস্থিত লোকজন ট্রাকচালককে আটক করে সখীপুর থানা-পুলিশকে সোপর্দ করেন।

সখীপুর থানার পুলিশ কর্মকর্তা (কর্তব্যরত কর্মকর্তা) আফরোজা আক্তার  বলেন, ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme