সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে সিডস্টোর সড়কের পাথারপুর জনতা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। শুক্রবার ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলীর ছেলে মাসুদ রানা (২৪) এবং একই গ্রামের আবদুস ছালামের ছেলে শাকিব আহমেদ (১৮)। নিহত মাসুদ রানা ভালুকা উপজেলার বাটাজোড় বাজারের মাসুদ মেশিনারিজ স্টোরের মালিক ও নিহত শাকিব আহমেদ ওই দোকানের কর্মচারী। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে দ্রুতগতিতে একটি ট্রাক সখীপুরের দিকে যাচ্ছিল। এ সময় দুজন মোটরসাইকেল আরোহী বাটাজোর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় জনতা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানায়, ট্রাক ও মোটর সাইকেলের গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এমন অনাকাঙ্খিত মৃত্যু করো কাম্য নয়। নিহত দুইজনই গজারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme