সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বাসচাপায় রাকিব (১৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৭ নভেম্বর সোমবার সন্ধায় সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

রাকিব উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের তুলা মিয়ার ছেলে এবং বড়চওনা কুতুবপুর কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। সখীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে রাকিব ও তার সহপাঠীকে নিয়ে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাকিবকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত রাকিবের সহপাঠীকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme