সখীপুরে বাস চাপায় শ্রমিক নিহত

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে যাত্রীবাহী বাসচাপায় আবদুল করিম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৯ মে) দুপুরে সখীপুর-সাগরদীঘি সড়কের কচয়য়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল করিম ওই এলাকার একুন আলীর ছেলে। তিনি চাতালকলের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, আবদুল করিম সখীপুর থেকে বাড়ি ফেরার পথে সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া পেট্রলপাম্প এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। এ সময় চন্দ্রা থেকে সাগরদীঘিগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম। তিনি জানান, যাত্রীবাহী ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইলে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme