সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের নতুন অধ্যক্ষ শহীদুজ্জামান মিয়া

  • আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৩০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক শহীদুজ্জামান মিয়া। তিনি শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন । এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রসংসদের নেতৃবৃন্দ ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এর আগে তিনি সরকারি টঙ্গি কলেজ, সরকারি সা’দত কলেজ, সরকারি এমএম আলী কলেজ ও বিএমটিটিআই এর উপাধ্যক্ষ এবং আইসিটির প্রকল্প পরিচালকের দায়িত্বপালন করেন।

শহীদুজ্জামান মিয়া ১৯৬৭ সালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীর চর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামিক ইউনিভার্সি থেকে হিসাববিজ্ঞানে ১৯৮৮ সালে বিবিএ এবং ১৯৯১ সালে এমবিএ পাশ করেন। পরে ১৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে হিসাববিজ্ঞানের প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন।

তার পিতা মৃত হাজী মোহাম্মদ আলী ও মাতা লতিফা বেগম। তারা দুই বোন তিন ভাই। স্ত্রী সহযোগী অধ্যাপক ফৌজিয়া ইয়াছমীন বর্তমানে ডিজি অফিসে বিশেষ দায়িত্বে কর্মরত আছেন। তাদের এক ছেলে এবং এক মেয়ে।

দায়িত্বগ্রহণের পর শহীদুজ্জামান মিয়া মতবিনিময় সভায় বলেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৫৭ সালের ১ জুলাই কলেজটি প্রতিষ্ঠাতা করেন। ১৯৭৫ সালের ১ ফেব্রুয়ারি জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয়করন করেন। কলেজটির সুনাম রয়েছে। সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার মান উন্নয়নসহ কলেজটিকে সব দিকে এগিয়ে নিতে চাই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme