সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে টাঙ্গাইলে সুজনের মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৬০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদান করে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে হয়রানি, হেনস্থা, মানসিক ও শারীরিক নির্যাতন এবং গ্রেফতারের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন সুজনের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহসভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, মানবাধিকারকর্মী মাহমুদা শেলী, এডভোকেট হোসনে আরা বেবী, সুজনের সদস্য আবু রায়হান, আল রুহী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন নারী সাংবাদিককে এভাবে হয়রানি, হেনস্থা, মানসিক ও শারীরিক নির্যাতন এবং গ্রেফতারের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme