সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিক হত্যার প্রতিবাদে ঘাটাইলে প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ করে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাব।

বুধবার (২৪ ফ্রেরুয়ারি) উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক সবুজ সরকার, কোষাধ্যক্ষ মো. হেলাল তালুকদার, সদস্য আল আমিন হোসেন বিপ্লব, মো. রকিবুল হাসান, দৈনিক আমার সময় ঘাটাইল প্রতিনিধি মোঃ আল -আমীন রহমান, ঘাটাইল ডট কমের সম্পাদক সারোয়ার জাহান, ঝিনাই সম্পাদক নজরুল ইসলাম চান, কবি ও লেখক সালাম চান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় সংসদের সদস্য খোরশেদ আলম, ঘাটাইল উদীচীর সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক মাসুদ প্রমুখ।

এসময় বক্তারা সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme