সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাত্তার সোপ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৭৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকায় সাত্তার সোপ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর টাঙ্গাইল।

আজ বৃহস্পতিবার দুপুরে অবৈধ ও অস্বাস্থ্যকরভাবে সাবান তৈরী করার দায়ে টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকায় সাত্তার সোপ ফ্যাক্টরী নামের একটি প্রতিষ্ঠান অবৈধ ও অস্বাস্থ্যকরভাবে সাবান তৈরি করে আসছিলো । এরইধারাবাহিকতায় জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযার অব্যাহত থাকবে।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme