সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সা’দত কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৭৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজ মাঠে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) উপজেলার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম।

সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মোশারফ হোসেন, করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক প্রফেসর মোঃ নিয়ামুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। আন্তুঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে ১৯টি বিভাগ অংশগ্রহন করছে। টুর্নামেন্টকে সার্থক ও সুন্দর করতে অধ্যাপক শফিকুল ইসলাম তপন, সাব্বির হাসান পল ও আব্দুস সাত্তার সার্বিক সহযোগিতা করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme