সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সিটি ক্লাব ৪ উইকেটে স্কয়ার ক্লাবকে পরাজিত

  • আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ১১৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সিটি ক্লাব ৪ উইকেটে স্কয়ার ক্রিকেট ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে।

১২ মার্চ শুক্রবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হ্যাবিট টাঙ্গাইল ও হক ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের চতুর্থ দিনের “খ” গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টস জয়ী স্কয়ার ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। স্কয়ার ক্রিকেট ৪৩ ওভার ৪ বলে ১৬২ রানে অলআউট হয়। দলের পক্ষে রজিন সর্বোচ্চ ২৫ রান করে। এছাড়া জহির ২৪, মুরাদ ২৩ ও সজিব ২০ রান করে। বোলিংয়ে বিজয়ী সিটি ক্লাবের মেহেদী ৩১ রানে সর্বোচ্চ ৩টি উইকেট দখল করে। এছাড়া সোহাগ ও উত্তম বনিক যথাক্রমে ২৩ ও ৩৯ রানে ২টি করে উইকেট দখল করে। জবাবে সিটি ক্লাব ৩৯ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। দলের পক্ষে তামিম সর্বোচ্চ ৪৭ রান করে। এছাড়া দেবাশীষ ২৪ ও জনি ২০ রান করে। বোলিংয়ে বিজিত স্কয়ার ক্রিকেট ক্লাবের জহির ১৭ রানে ৪টি উইকেট দখল করে। খেলায় আম্পায়ার ছিলেন অরন্দিম চাল লিটন ও আলী আজম এবং স্কোরার ভ্রমর চন্দ্র ঘোষ ঝুটন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme