সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সুবিধা বঞ্চিতদের জন্য ১০ টাকায় বাজার

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৪ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: শীতকালীন সবজিতে ভরে গেছে টাঙ্গাইলের কাঁচা বাজার। কিন্তু দাম বেশি হওয়ায় সবই সুবিধাবঞ্চিত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই ১০ টাকার বাজার বসিয়েছিলো শিশুদের জন্য ফাউন্ডেশন ও বিন নেটওয়ার্ক ফাউন্ডেশন। সোমবার ১৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল শহরের হাজরাঘাট বস্তিতে এই বাজার বসানো হয়। এ বাজার থেকে ১০ টাকার বিনিময়ে বিভিন্ন সবজি, মাছ ও মাংস কিনতে পেরেছে সাধারণ মানুষ। কমমূল্যে কেনা কাটা করতে পেরে খুশি সুবিধা বঞ্চিত মানুষ।

শিশুদের জন্য ফাউন্ডেশন সূত্র জানায়, ১০ টাকার বিনিময়ে এক কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি বেগুন, এক কেজি মূলা, এক কেজি সিম, আধা কেজি পেঁয়াজ, ফুল কপি, মিষ্টি লাউ, লাল শাক, পালন শাক, তিনটি শিং মাছ বিক্রি করা হয়েছে। কাঁচা মরিচ দেওয়া হয়েছে ফ্রিতে। ক্রেতাদের মাঝে লটারির মাধ্যমে বিজয়ী ব্যক্তির কাছে ১০ টাকার বিনিময়ে এক কেজি ওজনের মুরগি বিক্রি করা হয়।

স্থানীয় বাসিন্দা রোমেছা বেগম বলেন, শিশুদের জন্য ফাউন্ডেশন আমাদের অনেক উপকার করে। শীতবস্ত্র থেকে শুরু করে খাবার দিয়েও আমাদের সহযোগিতা করে থাকে। এর আগে আমাদের এখানে এমন কোনো বাজার বসেনি। ৭০-৮০ টাকার কপি, লাল ও পালন শাক, এবং মিষ্টি লাউ আমি ৩০ টাকা দিয়ে কিনতে পেরেছি। প্রতিটি সবজি বর্তমান বাজারের তুলনায় অর্ধেকেরও কম দামে কিনতে পেরে আমি খুব খুশি। মমতা বেগম নামে এক ক্রেতা বলেন, আমি বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজে বাবুর্চির সহকারি হিসেবে কাজ করি। বাজারে গেলে অনেক সবজি পাওয়া যায়, কিন্তু দাম বেশি হওয়ায় আমরা কিনতে পারি না। ১০ টাকার বিনিময়ে আমাদের সবজি দিয়ে আমাদের অনেক উপকার করলো। এতে করে আমার সময় ও টাকা বেঁচে গেছে। এরকম বাজার মাঝে মাঝে বসলে আমাদের অনেক উপকার হয়।

শিশুদের জন্য ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ইসরাত জাহান ও রাফি আক্তার বললেন, আমরা আর কখনও ১০ টাকার বাজার দেখিনি। ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রথম ১০ টাকার বাজার দেখলাম। এখানে সব কিছুই ১০ টাকার বিনিময়ে পাওয়া যায়। তিনটি শিং মাছও ১০ টাকায় বিক্রি করা হয়। পছন্দ অনুযায়ী তিনটি পন্য কিনলে মরিচ ফ্রি দেওয়া হয়। তাদের মধ্যে লটারি মাধ্যমে মুরগি দেওয়া হয়েছে। এ রকম কাজে সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি।

শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, সুবিধা বঞ্চিতদের কথা চিন্তা করে ন্যূনতম মূল্য ১০ টাকা নির্ধারণ করে সবজি ও মাছ মাংস দেড় শতাধিক মানুষের মাঝে বিক্রি করা হয়েছে। ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য আমরা বিক্রি করার চেষ্টা করেছি। ক্রেতারা আত্মতৃপ্তি অনুযায়ী বাজার করেছে। আমাদের পণ্য ভেদে ১০ থেকে ১২০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে। তিনি আরও বলেন, এই বাজার থেকে আমরা ধারণা নিলাম কোন কোন পণ্যে মানুষের বেশি চাহিদা। এমন উদ্যোগ আমাদের আগামীতেও থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme