সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

স্কুল মাঠে গাঁজার ব্যবসা, আটক ১

  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে স্কুল মাঠে গাঁজা বিক্রির সময় কালাম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে নগদা শিমলা ইউনিয়নের জামতৈল ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ২শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জামতৈল ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে কতিপয় লোক মাদক দ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করছে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছামাত্র দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি কালামকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো প্রায় ৫ হাজার টাকা মূল্যের ২শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালাম দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme