সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

স্বদেশী সংঘ ৩৪ রানে টাঙ্গাইল ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৬৭১ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক॥ প্রগতিশীল স্বদেশী সংঘ ৩৪ রানে টাঙ্গাইল ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয়ী হয়েছে।

১১ মার্চ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হ্যাবিট টাঙ্গাইল ও হক ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের তৃতীয় দিনের “ক” গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টস জয়ী প্রগতিশীল স্বদেশী সংঘ প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২১৭ রান করে। দলের পক্ষে সজল ও রিফাদ সর্বোচ্চ ২টি হাফসেঞ্চুরীসহ ৫২ রান করে। বোলিংয়ে বিজিত টাঙ্গাইল ক্রিকেট ক্লাবের পক্ষে অনিক ও রাসেল যথাক্রমে ৬১ ও ৪৭ রানের বিনিময়ে ৪টি ও ৩টি উইকেট দখল করে। জবাবে টাঙ্গাইল ক্রিকেট ক্লাব ৩৬.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮৩ রান করলে ৩৪ রানে পরাজিত হয়। দলের পক্ষে সজিব সর্বোচ্চ ৬৫ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের মুন্না ২৯ রানে ৩টি উইকেট দখল করে। খেলায় আম্পায়ার ছিলেন আমিনুল ইসলাম ও আসিফুর রহমান।

আগামীকালের খেলাঃ সিটি ক্লাব বনাম স্কয়ার ক্রিকেট ক্লাব

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme