সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

১১ দফা দাবি আদায়ের লক্ষে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নিরালা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে দাবি আদায়ের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করে। পরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আমিনুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, জেলার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মো: আশরাফ হোসেন প্রমুখ।

কর্মসূচিতে জেলার ১২টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme