সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান

  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৬১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে সোসসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা।

শনিবার সকালে শহরের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংস্থার উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী ও এসএসএস এর মানব সম্পদ বিভাগের পরিচালক মাহবুবুল হক ভুইয়া শিপন।

সংস্থাটি করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় চল্লিশ হাজার উপকারভোগীর মাঝে এই অর্থ সহায়তা প্রদান করছে। এছাড়াও সংস্থাটি জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন ও এতিম এবং দুস্থদের মাঝে উন্নত খাবার বিতরনসহ নানা কর্মসুচি হাতে নিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme