সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত এক

  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ১১৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সখীপুরে সড়ক দূর্ঘটনায় মতিউর রহমান (৪৮) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। সে উপজেলার কাহারতা মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক। তিনি উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ি মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সখীপুর থেকে মালবাহী ট্রাক কচুয়া দেওয়ান বাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীদ দিক থেকে আসা মাদ্রাসা শিক্ষকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শিক্ষকের মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন জানান, দূর্ঘটনার পর লাশটি থানায় আনা হয়। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme