সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইল একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৯২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাসাইল উপজেলার মার্থা লিন্ডস্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার দাপনাজোর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. আহসান এইচ মনসুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,

টাঙ্গাইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তাহরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা বিশ্বজিৎ নন্দী, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক,

মার্থা লিন্ডস্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানছুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের আজীবন দাতা সদস্য আবুল কালাম মোস্তফা লাবু।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী খান। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme