সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন কর্ম সূচি অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক ও সাধারন সম্পাদক এম, এ রৌফ এর নেতৃত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমূখ।

এসময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান রিপন, যুগ্ম-সম্পাদক কামরুল হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল করিম জুয়েল,

সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান সাজু, আব্দুল বারেক মিয়া, উজ্জল হোসেন, সদর থানা সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme