টাঙ্গাইল মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির কমিটি গঠন

  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ১২৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (মাভাবিপ্রবিসাস) কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মো. সাইফুল মজুমদার কে সভাপতি ও ডেইলি অবজারভার প্রতিনিধি তনিমা ইসলাম কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এগার সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক মাতৃছায়ার আসাদুল্লাহ জোনাইদ, কোষাধ্যক্ষ দেশ সংবাদের ফারজানা মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিউজ টাংগাইলের নুসরাত জাহান সুমাইয়া,

দপ্তর সম্পাদক রাইজিং বিডির শুভ দে, কার্যকরী সদস্য নববার্তার লুফজ্জামান শান্ত, নিউজলাইন বিডির তানভীর আহমেদ, আবুল হাসেম খান, রিমা আক্তার মিতু এবং সদস্য নুহাস নুর।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme