সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ১০২২ বার দেখা হয়েছে।

ইসরাফিল রাসেল : ভোলার বোরহানুদ্দীন উপজেলায় মহানবী (সা.) কে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও পুলিশের গুলিতে পাঁচজন তৌহিদী জনতা নিহতের প্রতিবাদে টাঙ্গাইল শহর শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে তৌহিদী জনতার ব্যানারে মুসুল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জমায়েত হয়। পরে সেখানেই (মুক্তমঞ্চে) সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামসুজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন,

প্যানেল মেয়র সাইফুজ্জামান খান সোহেল, মাওলানা ছানোয়ার হোসেন, নুর মোহাম্মদ, আ. মালেক, আসাদুজ্জামান কাশেমী, আনোয়ারুল হক, ফজলুল করিম, শামসুদ্দিন শাহনুর।

বক্তারা বলেন, শান্তির ধর্ম ইসলামের কান্ডারী মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী অবশ্যই নাস্তিক। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অপরদিকে, সমাবেশে বোরহানুদ্দিনের ঘটনায় পুলিশের গুলিতে নিহত পাঁচ জনের যথাযথ ক্ষতিপূরণ দাবি করা হয়। তা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে দুই সহ্রাধিক মুসল্লীর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ওই বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইল শহরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) শহরে টহল জোরদার করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme